ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইন মন্ত্রণালয়ের ‘না’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে আইন মন্ত্রণালয় ‘না’ বলে মতামত দিয়েছে। সাজাপ্রাপ্ত কোনও ব্যক্তির দেশের সীমানার বাইরে যাওয়ার বা পাঠানোর কোনও সুযোগ না থাকায় এই মতামত দেয়া হয়।


মন্ত্রণালয়ের সুপারিশে বলা হয়েছে সাজাপ্রাপ্ত কোনও ব্যক্তির দেশের সীমানার বাইরে যাওয়ার বা পাঠানোর কোনও সুযোগ আইনে নেই। এক্ষেত্রে খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত। তাকে বিদেশে পাঠাতে হলে আগে দণ্ড মওকুফ করতে হবে। আদালত যেহেতু তাকে সাজা দিয়েছেন তাই তার দণ্ড মওকুফের একমাত্র ক্ষমতা আছে রাষ্ট্রের। এখনই রাষ্ট্রই তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। রোববার আইন মন্ত্রণালয়ের মতামত সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়, সাজাপ্রাপ্ত কারও বিদেশে চিকিৎসার সুযোগ নেই।

ads
ads
ads

Our Facebook Page

↑